ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৯০৭

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০৭ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে দুজন ও ঢাকা বিভাগে একজন মারা গেছেন। তাদের সবাই নারী।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৮৮ জন মারা গেছেন।

এছাড়া, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৮৩০ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ৯০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।