নিরাপত্তা বাহিনীকে পার্লামেন্ট রক্ষার নির্দেশ রনিল বিক্রমাসিংহের

শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনীকে দেশটির পার্লামেন্ট দখলের চেষ্টারত বিক্ষোভকারীদের কাছ থেকে পার্লামেন্ট রক্ষার নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।
১৩ জুলাই ২০২২, ০৬:১৯ অপরাহ্ন

শ্রীলঙ্কায় সর্বদলীয় বৈঠক ডাকার অনুরোধ সামরিক বাহিনীর

পার্লামেন্টের স্পিকারকে সর্বদলীয় নেতাদের নিয়ে বৈঠক ডাকার অনুরোধ করেছে শ্রীলঙ্কার সামরিক বাহিনী ও পুলিশ।
১৩ জুলাই ২০২২, ০৩:১৮ অপরাহ্ন

শ্রীলঙ্কায় এক বিক্ষোভকারী নিহত

শ্রীলঙ্কার ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ারশেলে আহত ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। 
১৩ জুলাই ২০২২, ০২:৩১ অপরাহ্ন

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৩৯

আফগানিস্তানে অকাল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ শিশু আছে বলে জাতিসংঘ জানিয়েছে।
১৩ জুলাই ২০২২, ০১:০০ অপরাহ্ন

মালদ্বীপ থেকে আজ সিঙ্গাপুর যাবেন গোতাবায়া

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজ বুধবার মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে রওনা হবেন। শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
১৩ জুলাই ২০২২, ১০:২১ পূর্বাহ্ন

আজই পদত্যাগপত্র পাঠাবেন গোতাবায়া: স্পিকার

শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকার মাহিন্দা যাপা আবেবর্ধনে ঘোষণা দিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে আজই তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র পাঠানোর ব্যবস্থা করবেন।
১৩ জুলাই ২০২২, ০৯:৪৭ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

মালদ্বীপে পলাতক শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন। স্পিকার মাহিন্দা যাপা আবেবর্ধনে জানান, সংবিধানের ৩৭ দশমিক ১ ধারা অনুযায়ী গোতাবায়া এই সিদ্ধান্ত নিয়েছেন।
১৩ জুলাই ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন

গোতাবায়াকে বহিষ্কারের দাবিতে মালদ্বীপে বিক্ষোভ

কলম্বোর বিক্ষোভের ঢেউ যেন আছড়ে পড়েছে মালের বেলাভূমিতে। শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে আশ্রয় নিয়েও শান্তি পাচ্ছেন না প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
১৩ জুলাই ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের কাঁদানে গ্যাস

গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে।
১৩ জুলাই ২০২২, ০৭:১৩ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

শ্রীলঙ্কায় গণআন্দোলনের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কলম্বো ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
১৩ জুলাই ২০২২, ০৬:৪২ পূর্বাহ্ন

গোতাবায়ার পলায়নে সহায়তার অভিযোগ অস্বীকার ভারতের

রাতের অন্ধকারে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসেকে পালিয়ে যেতে ভারত সহায়তা করেছে—এমন সংবাদকে ‘ভিত্তিহীন’ বলেছে কলম্বোয় ভারতের হাইকমিশন।
১৩ জুলাই ২০২২, ০৫:৫২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কায় শীর্ষ পদে ‘শূন্যতা’

চরম অর্থনৈতিক সংকটের কারণে দেশব্যাপী প্রবল গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কার সর্বময় ক্ষমতার অধিকারী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে রাতের আঁধারে পালানোর পর দ্বীপদেশটির শীর্ষ পদে ‘শূন্যতা’ সৃষ্টি হয়েছে।
১৩ জুলাই ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন

এ বিজয় জনগণের, এ বিজয় সংগ্রামের

ভারত মহাসাগরের জলরাশি ছুঁয়ে দ্বীপদেশ শ্রীলঙ্কায় ভোরের আলো ফোটার আগেই দেশবাসী জানতে পান তাদের ‘প্রেসিডেন্ট’ পালিয়েছেন। তাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের জয় হয়েছে।
১৩ জুলাই ২০২২, ০৩:৪৫ পূর্বাহ্ন

স্ত্রী, দেহরক্ষী নিয়ে সামরিক বিমানে মালদ্বীপ পালালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

তীব্র অর্থনৈতিক সংকটের কারণে গণআন্দোলনের মুখে পদ ছাড়ার কয়েক ঘণ্টা আগে কলম্বো ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
১৩ জুলাই ২০২২, ০২:১৬ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে চুরির অভিযোগে মামলা

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। বাসভবনের কর্মীরা এই অভিযোগ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
১২ জুলাই ২০২২, ০১:১৭ অপরাহ্ন

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের দুই গ্রুপের সংঘর্ষ

শ্রীলঙ্কার কলম্বোয় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে বিক্ষোভকারীদের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
১২ জুলাই ২০২২, ১০:৪৭ পূর্বাহ্ন

পদত্যাগপত্রে সই করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

ক্রমবর্ধমান গণদাবির মুখে অবশেষে নিজের পদত্যাগপত্রে সই করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।
১২ জুলাই ২০২২, ০৬:১৮ পূর্বাহ্ন

দুবাই পালাতে গিয়েও পারলেন না বাসিল রাজাপাকসে

শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী ও শিগগির সাবেক হতে যাওয়া প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ভাই বাসিল রাজাপাকসে দুবাইতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
১২ জুলাই ২০২২, ০৬:১২ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দেশেই আছেন, সামরিক বাহিনীর সঙ্গে বৈঠক

যখন সর্বত্র আলোচনা কোথায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে তখন খবর এলো তিনি দেশেই আছেন। শুধু তাই নয়, তিনি দেশটির ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করেছেন।
১২ জুলাই ২০২২, ০৪:৩৫ পূর্বাহ্ন

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচন ২০ জুলাই

প্রবল গণআন্দোলনের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের পদত্যাগের পর দেশটির পার্লামেন্ট আগামী ২০ জুলাই নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে।
১২ জুলাই ২০২২, ০৪:০০ পূর্বাহ্ন