শ্রীলঙ্কায় এক বিক্ষোভকারী নিহত

স্টার অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার ফ্লাওয়ার রোডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে নিরাপত্তা বাহিনীর ছোড়া টিয়ারশেলে আহত ২৬ বছর বয়সী এক বিক্ষোভকারী নিহত হয়েছেন। 

শ্রীলঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ডেইলি মিরর বলছে, টিয়ারশেলে আহত ওই বিক্ষোভকারী শ্বাসকষ্টের কারণে মারা গেছেন। তিনি কলম্বোর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।