যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের জবাব দিলো ইরান
শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান।
আজ রোববার মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে এ জবাব জমা দেয় দেশটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী বর্তমান আলোচনার মূল লক্ষ্য হচ্ছে—যুদ্ধ বন্ধ করা।
এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছিলেন, অভ্যন্তরীণ পর্যালোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের পর ওয়াশিংটনের প্রস্তাব নিয়ে তেহরানের অবস্থান জানানো হবে।
গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এর মাধ্যমে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রায় ৪০ দিনের যৌথ হামলা বন্ধ হয়।
এরপর ১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে দুইপক্ষের মধ্যে প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো অগ্রগতি আসেনি।
দ্বিতীয় দফা আলোচনার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা হয়নি।

