যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ৫৫৫ জন নিহত: ইরানি রেড ক্রিসেন্ট

স্টার অনলাইন ডেস্ক

গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানজুড়ে মোট ৫৫৫ জন নিহত হয়েছে। আজ সোমবার ইরানি রেড ক্রিসেন্ট এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি টেলিগ্রামে এক পোস্টে জানিয়েছে, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে পরিচালিত জায়নবাদী-আমেরিকান সন্ত্রাসী হামলার পর এখন পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুঃখজনকভাবে আমাদের ৫৫৫ জন দেশবাসী নিহত হয়েছেন।’