২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১০৬৯
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন এবং খুলনা ও বরিশাল বিভাগে একজন করে দুইজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ নিয়ে মোট ৩০২ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৫ হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে।