২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৪ রোগীর মৃত্যু, হাসপাতালে ১১০১
ছবি: সংগৃহীত
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও এক হাজার ১০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় তিনজন ও উত্তর সিটি করপোরেশন এলাকায় একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ নিয়ে মোট ২৯২ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে তিন হাজার ১০২ জন চিকিৎসাধীন।