ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৪৭
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ১৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুইজন পুরুষ, তিনজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৭১৮ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৮৮ জন, যাদের মধ্যে ১৫৩ জন পুরুষ ও ১৩৫ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৮২২ জন, যার মধ্যে ৪৫ হাজার ২৬০ জন পুরুষ ও ২৭ হাজার ৫৬২ জন নারী।
