ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
ছবি: সংগৃহীত
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৭১ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৩ জন, যাদের মধ্যে ১৪৪ জন পুরুষ ও ১২৯ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৪৬৪ জন, যার মধ্যে ৪১ হাজার ৭৬৩ জন পুরুষ ও ২৫ হাজার ৭০১ জন নারী।