২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ৬ রোগীর মৃত্যু, হাসপাতালে ৯৮৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু শনাক্ত ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আরও ৯৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় চারজন, দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন ও বরিশাল বিভাগে একজন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুসারে, ডেঙ্গুতে এ নিয়ে মোট ২৬৯ জনের মৃত্যু হলো। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৬ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।
দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন দুই হাজার ৭৪০ জন। এর মধ্যে এক হাজার ৭৪৭ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।