ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১৯৪

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৯৪ জন।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী। তাদের মধ্যে একজন দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, দুজন বরিশাল বিভাগের, একজন ময়মনসিংহ বিভাগের‌।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৬০ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৫৮৭ জন।