ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১

স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া ৩ জনের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৩৭ জন। মোট আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৪৬১ জন।