চিফ হিট অফিসার বুশরা করোনায় আক্রান্ত

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা উত্তর সিটির চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, আজ শুক্রবার বুশরার করোনার পরীক্ষা করালে তার ফল পজিটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে আছেন। তার কাশি আছে।

এশিয়ার প্রথম শহর হিসেবে ঢাকা উত্তর সিটিতে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলামের মেয়ে বুশরা আফরিন।