সাভারে বিলুপ্তপ্রায় উল্লুকসহ আটক ১

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার সাভারে বিলুপ্তপ্রায় বন্য উল্লুক ও বানরসহ মো. হাদিসুর রহমান (৪২) নামে একজনকে আটক করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।

আজ সোমবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে হাদিসুর রহমানকে পরিবহন নিষিদ্ধ বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী  একটি বানর ও একটি উল্লুকসহ আটক করা হয়। 

ওসি জানান, হাদিসুর বন্যপ্রাণী পাচার চক্রের সদস্য। তিনি চট্টগ্রাম থেকে প্রাণী দুটি সাতক্ষীরা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন। তার বিরুদ্ধে এর আগেও বন্যপ্রাণী পাচারসংক্রান্ত মামলা রয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

আটক হাদিসুরের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।