জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা কমলো

স্টার অনলাইন রিপোর্ট

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে দুই টাকা কমিয়েছে সরকার।

শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল এখন বিক্রি হবে প্রতি লিটার ১০০ টাকায়, যা আগে ছিল ১০২ টাকা। অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ১২০ টাকা, যা আগে ছিল ১২২ টাকা। পেট্রলের নতুন দাম ১১৬ টাকা, যা আগে ছিল ১১৮ টাকা। আর কেরোসিন বিক্রি হবে প্রতি লিটার ১১২ টাকায়, যা আগে ছিল ১১৪ টাকা।

নতুন দাম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।