মঙ্গলবার সকাল থেকে ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

স্টার অনলাইন রিপোর্ট

গ্যাস পাইপ লাইন টাই-ইন কাজের জন্য ১৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বিভিন্ন এলাকায়।

আজ সোমবার তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত জয়দেবপুর, গাজীপুর থেকে কুমুদিনী, টাঙ্গাইল পর্যন্ত ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ১৪০ পিএসআইজি লাইনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে গাজীপুর বিভাগের জয়দেবপুর, নাওজোর, ইটাহাটা, কড্ডা, কোনাবাড়ী, কাশিমপুর, মৌচাক, শফিপুর, চন্দ্রা (পল্লী বিদ্যুৎ), কালিয়াকৈর ও মির্জাপুর এলাকার ১০ ইঞ্চি ও ২০ ইঞ্চি ১৪০ পিএসআইজির সঙ্গে সংযুক্ত শিল্প, ক্যাপটিভ ও সিএনজি গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, আশে পাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।