‘রেহানা মরিয়ম নূর’-এ মুগ্ধ অনুরাগ কাশ্যপ
আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা, প্রযোজক, পরিচালক ও অভিনেতা অনুরাগ কাশ্যপ।
১৪ জুলাই ২০২১, ০৮:৩৭ পূর্বাহ্ন
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্রান্ড ফিনালেতে তৃতীয় হলেন কিশোয়ার
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্রান্ড ফিনালেতে তৃতীয় হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।
১৩ জুলাই ২০২১, ০১:৩৬ অপরাহ্ন
হাসির রাজা দিলদার ‘আবদুল্লাহ’য় নায়ক হয়েছিলেন
হাসির রাজা দিলদারের প্রতিকৃতি আঁকা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানকার চারুকলার কয়েকজন শিক্ষার্থী নিজের ইচ্ছায় বিশ্ববিদ্যালয় ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য ব্যবহৃত ঘরের একটি দেয়ালজুড়ে দিলদারের ছবি এঁকেছেন।
১৩ জুলাই ২০২১, ১০:৩৪ পূর্বাহ্ন
মাস্টারশেফ ফিনালেতে কিশোয়ারের বাংলাদেশি ‘পান্তা-আলু ভর্তা’
মাস্টারশেফ অস্ট্রেলিয়ার গ্রান্ড ফিনালে জাস্টিন নারায়ণ ও পেট ক্যাম্পবেলের সঙ্গে প্রতিযোগিতায় নামছেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোয়ার চৌধুরী।
১২ জুলাই ২০২১, ০৫:২০ অপরাহ্ন
আজ পূর্ণিমার জন্মদিন
পূর্ণিমা যখম নবম শ্রেণির শিক্ষার্থী তখন তার প্রথম সিনেমা মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত সেই সিনেমার নাম ছিল ‘এ জীবন তোমার আমার’। এতে তার বিপরীতে নায়ক ছিলেন রিয়াজ। সিনেমাটি ১৯৯৮ সালের ১৫ মে মুক্তি পেয়েছিল। তারপর পেরিয়ে গেছে দুই দশক। সিনেমার আকাশে এখনো জ্বলজ্বলে তারা হয়ে আছেন পূর্ণিমা।
১১ জুলাই ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
লাল গালিচায় আলোকিত তারা
কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের লালগালিচায় হেঁটেছেন রেহানা মরিয়ম নূর সিনেমার অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ কলাকুশলীরা।
১০ জুলাই ২০২১, ০২:০২ অপরাহ্ন
গর্বে চোখে পানি চলে এসেছে: বাঁধন
কান চলচ্চিত্র উৎসবে আজ বিকালে প্রশংসিত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদের পরিচালনায় সিনেমাটি কানে প্রদর্শীত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে। এসময় কেঁদে ফেলেন চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আজমেরী হক বাঁধন।
৭ জুলাই ২০২১, ০২:৫৮ অপরাহ্ন
কানে আজ বিকালে ‘রেহানা মরিয়ম নূর’র প্রদর্শন
আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি কানে প্রথমবারের মতো প্রদর্শিত হতে যাচ্ছে।
৭ জুলাই ২০২১, ০৮:২০ পূর্বাহ্ন
একরোখা বাঁধনের দেখা মিলল
অবশেষে আজমেরী হক বাঁধন অভিনীত আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমার ট্রেলারের দেখা মিলল। এখানে বাঁধন অভিনীত চরিত্রটি কিছুটা হলেও আঁচ করতে পেরেছেন দর্শকরা। এক মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলারে সংগ্রামী এক নারীর দেখা মিলছে। সেখানে একরোখা এক নারীর দেখা পেয়েছেন দর্শক।
২ জুলাই ২০২১, ০৩:৫৬ অপরাহ্ন
দুই বাংলায় এক ‘মহানগর’
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল গত রোববার রাতে। আলাপচারিতার মাঝেই আশফাক নিপুন নির্মিত ‘মহানগর’ ওয়েব সিরিজের প্রশংসা করলেন তিনি। তার মতে, এমন কাজ আরও বেশি হওয়া দরকার।
২৯ জুন ২০২১, ১০:৪০ পূর্বাহ্ন
এ বছর ২০ সিনেমায় সরকারি অনুদান
২০২০-২০২১ অর্থবছরে মোট ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে মুক্তিযুদ্ধভিত্তিক তিনটি, শিশুতোষ দুটি ও সাধারণ শাখায় ১৫টিসহ ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অনুদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৫ জুন ২০২১, ০৩:১৬ অপরাহ্ন
শাবানা নিজেই ইন্ডাস্ট্রি, শাবানা লিজেন্ড
ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী শাবানা। সিনেমাপ্রেমী মানুষদের মুখে মুখে তার নাম উচ্চারিত হয়ে আসছে বছরের পর বছর ধরে। দীর্ঘ সময় ধরে তিনি ঢাকাই সিনেমায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন।
১৪ জুন ২০২১, ০৮:১১ অপরাহ্ন
বুদ্ধদেব দাশগুপ্তের ‘লাল দরজা’য় অভিনয় আমার সেরা কাজের একটি: চম্পা
ভারতের সদ্য প্রয়াত প্রখ্যাত চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের আলোচিত লাল দরজা ছবিতে অভিনয় করেছিলেন চম্পা। বুদ্ধদেব দাশগুপ্তকে নিয়ে ডেইলি স্টারের কাছে ১৯৯৭ সালের সেই ছবি নিয়ে স্মৃতিচারণ করেছেন একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী।
১০ জুন ২০২১, ০৪:১৭ অপরাহ্ন
বাঁধনের ব্যক্তি জীবন বদলের চরিত্র
অভিনেত্রী আজমেরী হক বাঁধনের অভিনয় জীবনের দ্বিতীয় সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। এটি প্রথমবারের মতো বাংলাদেশি সিনেমা হিসেবে স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে। আবদুল্লাহ মোহাম্মাদ সাদের নির্মিত ছবিটি প্রতিযোগিতায় ‘আঁ সার্তে রিগার্দ’ বিভাগে মনোনীত হয়েছে। এতে নাম চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।
৮ জুন ২০২১, ১১:২০ পূর্বাহ্ন
মমতাজউদদীন আহমদ: এক সৃষ্টিশীল অবিস্মরণীয় স্রষ্টা
স্বাধীনতা উত্তর বাংলাদেশের নাট্য আন্দোলনে তিনি পথিকৃৎ। তিনি আর সেলিম আল দীন, বাংলাদেশের নাটকের কথা বলতে গেলে অবধারিতভাবে এই দুই নাট্যকারের জীবন ও সৃষ্টি উঠে আসবে। তার মতো নাট্যকারেরাই জাগরণ সৃষ্টি করেছেন এদেশের নাট্যাঙ্গনে। এক অঙ্কের নাটক রচনায় তিনি ছিলেন পথিকৃৎ। পূর্ব পাকিস্তানের নাট্য আন্দোলন থেকে শুরু যার সূচনা, তারপর একাধারে ভাষা আন্দোলন, ৬৯ এর গণঅভ্যুত্থান মুক্তিযুদ্ধ, গ্রুপ থিয়েটার আন্দোলন, স্বৈরাচারবিরোধী আন্দোলন সমস্ত আন্দোলনে যিনি ছিলেন প্রথম সারির মানুষ। যিনি বাংলাদেশে নাটককে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। নাটক থেকে গণতান্ত্রিক সব আন্দোলনে যিনি ছিলেন অনবদ্য অংশ। বিশ্বব্যাপী বাংলা ও বাংলাদেশের নাটককে সর্বমহলে যিনি তুলে ধরেছেন জীবনব্যাপী একাগ্র চিত্তে, তিনি কিংবদন্তী নাট্যকার মমতাজউদদীন আহমদ।
২ জুন ২০২১, ০৬:১৭ অপরাহ্ন
সিনেমায় বিনিয়োগের ১০০ কোটি টাকা কীভাবে উঠবে
করোনা মহামারির কারণে গত ১৫ মাসে অনেক বড় ক্ষতির মুখে দেশের চলচ্চিত্র শিল্প। প্রায় ২৫টির বেশি বড় বাজেটের সিনেমার শুটিং শেষ হয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে।
৩১ মে ২০২১, ০৯:৫৩ পূর্বাহ্ন
ঋতুপর্ণ ঘোষ: সময়ের চেয়ে এগিয়ে থাকা চলচ্চিত্রকার
১৯৯২ সালের ২৩ এপ্রিল চলে গেলেন সত্যজিৎ রায়। আর একই বছর সদ্য বিজ্ঞাপনী জগত ছেড়ে বেরিয়ে আসা ২৯ বছর বয়সী মেধাবী এক তরুণের হাতে মুক্তি পেলো শিশুতোষ চলচ্চিত্র "হীরের আংটি"। কে জানতো সত্যজিৎ রায়ের প্রস্থানের পর কেবল বছর নয়, কয়েকটা মাসেরও অপেক্ষা সইবেন না চলচ্চিত্রের দেবতা। কেউ কি জানতো সেই তরুণের হাত ধরে ধীরে ধীরে বাংলা চলচ্চিত্র পৌঁছে যাবে নতুন এক দিগন্তে?
৩০ মে ২০২১, ০৬:৪০ অপরাহ্ন
আবার আইসিইউতে নায়ক ফারুক
বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মাঝে দুইদিন তাকে কেবিনে হস্তান্তর করা হয়েছিল। আবার তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।
২৬ মে ২০২১, ১২:৩২ অপরাহ্ন
যা বললেন মাহির স্বামী অপু
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী পারভেজ মাহমুদ আপু গত কয়েকদিন ধরে আলাদা থাকছেন। আজ সকালে এ খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে।
২৩ মে ২০২১, ১২:৪৩ অপরাহ্ন
আলাদা থাকছেন মাহিয়া মাহি
চিত্রনায়িকা মাহিয়া মাহি আলাদা হয়ে গেছেন স্বামীর কাছ থেকে। গত কয়েকদিন থেকে তারা আলাদা থাকছেন।
২৩ মে ২০২১, ০৫:২২ পূর্বাহ্ন