গণমানুষের চলচ্চিত্রকার মৃণাল সেন
বাংলা চলচ্চিত্রকে তিনি নিয়ে গেছেন বিশ্ব কাতারে, অথচ মনে প্রাণে তিনি আজীবন ছিলেন বাঙালি। তার চলচ্চিত্র কথা বলতো গণমানুষের, শোষিত মানুষ, দুর্ভিক্ষ, অভাব, সংগ্রাম, জীবনের বাস্তবতার চরম উপলব্ধির। যিনি ভেঙে দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাণের সব ব্যাকরণ। চলচ্চিত্রে তিনি সৃষ্টি করলেন নিজস্ব ধারা, নিজস্বতার ধাঁচ আর চলচ্চিত্র নির্মাণের অনন্য কৌশল। বাংলায় চলচ্চিত্র নির্মাণকে তিনি নিয়ে গেছেন শিল্পের কাতারে। তার চলচ্চিত্র হয়ে উঠল চিরন্তন সমাজের অনবদ্য ভাষ্য। তাই তো মৃণাল সেন নামটা উচ্চারণ করলে চোখের সামনে ভাসে আজন্ম অপ্রতিরোধ্য এক চলচ্চিত্র স্রষ্টার কথা।
১৫ মে ২০২১, ০১:৪৩ অপরাহ্ন
কেমন আছেন সিনেমার শিল্পীরা?
এফডিসি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে গ্ল্যামারে ভর্তি রুপালি পর্দার এক ঝলমলে জগত। কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না এই গ্ল্যামার ফুটিয়ে তুলতে যারা পার্শ্বচরিত্রে কাজ করে তাদের কথা। কোভিড-১৯ মহামারির এই সময়ে, চলচ্চিত্র নির্মাণের স্থবিরতায় তাদের জীবন চলছে কীভাবে? চলুন শুনে আসি তাদের মুখেই।
১৪ মে ২০২১, ০৪:০৩ অপরাহ্ন
ঈদ আয়োজন: পরিবার নিয়ে সিয়ামের ঈদ
আজ ঈদ স্পেশাল স্টার কানেক্টস এ যুক্ত হয়েছেন এ সময়ের অন্যতম খ্যাতনামা অভিনেতা সিয়াম আহমেদ।
১৩ মে ২০২১, ০৩:৪৫ অপরাহ্ন
ওরা না খেয়ে মরে যাবে: হল মালিক সমিতি
বিগত বছরগুলোতে ঈদই ছিল প্রযোজকদের সিনেমা মুক্তির প্রধান লক্ষ্য। কিন্তু, করোনার কারণে গত বছরের দুই ঈদে কোনো বড় বাজেটের সিনেমা মুক্তি পায়নি। আসছে ঈদুল ফিতরেও মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই নতুন বড় বাজেটের কোনো সিনেমার।
৯ মে ২০২১, ০৭:০৩ পূর্বাহ্ন
নায়ক আলমগীর করোনামুক্ত, ১৭ দিন পর বাসায় ফিরলেন
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১৬ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নায়ক আলমগীর। তৃতীয়বারের মতো করোনা পরীক্ষা করে গতকাল নেগেটিভ হয়েছেন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে আজ বুধবার বিকাল ৪টায় বাসায় ফিরেছেন এই অভিনেতা।
৫ মে ২০২১, ১২:২৫ অপরাহ্ন
বাবা-মা, বোনের পর দীপিকাও করোনায় আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রথমে অভিনেত্রীর বাবা প্রকাশ পাড়ুকোন আক্রান্ত হয়ে বেঙ্গালুরুরে একটি হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়।
৪ মে ২০২১, ০৪:৩০ অপরাহ্ন
বাংলা চলচ্চিত্রের ‘অ্যাকশন কিং’ রুবেল
‘লড়াকু’ সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র নতুন বাঁক নিয়েছিল বলে মনে করা হয়। এই সিনেমার আগেও অন্য সিনেমাতে অ্যাকশন দৃশ্য থাকলেও কুংফু, ক্যারাতে মার্শাল আর্টের অ্যকশন জনপ্রিয় হয় ‘লড়াকু’ দিয়েই। এই সিনেমার মাধ্যমে ১৯৮৬ সালে চলচ্চিত্রে অভিষেক হয় নায়ক রুবেলের। সিনেমাটি পরিচালনা করেছিলেন শহীদুল ইসলাম খোকন।
৩ মে ২০২১, ১১:৪৩ পূর্বাহ্ন
চলচ্চিত্র শিল্পকে বহুদূর নিয়ে গেছেন সত্যজিৎ রায়: ববিতা
ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। আজ ২ মে তার জন্ম শতবার্ষিকী। সত্যাজিৎ রায়ের সঙ্গে কাজ করেছিলেন বাংলা সিনেমার সোনালী দিনের নায়িকা ববিতা। সত্যজিৎ রায়ের সঙ্গে রয়েছে তার অজস্র স্মৃতি। সম্প্রতি সেসব স্মৃতির কথা দ্য ডেইলি স্টারকে বলেছেন ববিতা।
২ মে ২০২১, ১১:২৪ পূর্বাহ্ন
দ্বিতীয় পরীক্ষাতেও নায়ক আলমগীরের করোনা শনাক্ত
স্বনামধন্য অভিনেতা আলমগীর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে তার।
১ মে ২০২১, ০১:২৬ অপরাহ্ন
একজন কিংবদন্তি চলচ্চিত্রকার শেখ নিয়ামত আলী
বাংলাদেশের চলচ্চিত্রে তাকে বলা যায় ধূমকেতু। চলচ্চিত্রের গল্প, চিত্রনাট্য, নির্মাণ কৌশল যে কতটা শক্তিশালী, জীবনমুখী ও নিখুঁত হতে পারে তার প্রমাণ তারই চলচ্চিত্র। অথচ, তাকে নিয়ে আমাদের চলচ্চিত্রে সবচেয়ে কম আলোচনা হয়। এই কালজয়ী ও কিংবদন্তি চলচ্চিত্রকার হলেন শেখ নিয়ামত আলী।
৩০ এপ্রিল ২০২১, ০৪:২২ অপরাহ্ন
ঋষি কাপুরের চলে যাওয়ার একবছর
বলিউডের প্রখ্যাত অভিনেতা ঋষি কাপুরের প্রথম প্রয়াণ দিবস আজ। এদিন ইনস্টাগ্রামে তার স্ত্রী নিতু কাপুর সাদাকালো যুগল ছবি শেয়ার করে লিখেছেন, ‘সারা বছরই দুঃখ ও বেদনায় কেটেছে, তার আরও কারণ আমরা তোমাকে হারিয়েছি। এমন একটাও দিন নেই যেদিন আমরা তোমার সঙ্গে পার করা সময়ের কথা শেয়ার করিনি। কখনো জীবনদর্শন, কখনো জোকস, কখনো নানা গল্প। জীবন চলতে থাকবে, তবে তোমার সঙ্গে যেমন ছিল তেমনটা আর কখনো হবে না।’
৩০ এপ্রিল ২০২১, ১১:০৩ পূর্বাহ্ন
ইরফান খানের প্রথম প্রয়াণদিন
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কারের আসর অস্কার। সেই আসরে বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয় একাডেমি অব মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেসের ‘ইন মেমোরিয়াম’ বিভাগে। ৯৩তম আসরে সেখানে দুজন ভারতীয়কে স্মরণ করা হয়েছে। তাদের একজন ইরফান খান।
২৯ এপ্রিল ২০২১, ১০:৪৫ পূর্বাহ্ন
একমাস পর কথা বললেন নায়ক ফারুক
বরেণ্য অভিনেতা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক দীর্ঘ একমাস পর কথা বলতে পেরেছেন। তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।
২৮ এপ্রিল ২০২১, ১২:২৬ অপরাহ্ন
নায়ক আলমগীর ভালো আছেন
করোনায় আক্রান্ত হয়ে গত ১৯ এপ্রিল থেকে হাসপাতালে ভর্তি বরেণ্য অভিনেতা আলমগীর। বর্তমানে সেখানে ভালোই আছেন তিনি।
২৬ এপ্রিল ২০২১, ০৭:১৫ পূর্বাহ্ন
‘নোম্যাডল্যান্ড’র অস্কার জয়
চীনা পরিচালক ক্লোয়ি ঝাওয়ের ‘নোম্যাডল্যান্ড’ চলতি বছরের অস্কার আসরে সেরা ছবির পুরস্কার লাভ করেছে।
২৬ এপ্রিল ২০২১, ০৫:৩৬ পূর্বাহ্ন
‘আজ পর্যন্ত গত বছরের লকডাউনের এক টাকাও পাইনি’
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান লকডাউনে বন্ধ আছে সিনেমার শুটিং। এতে কর্মহীন হয়ে পড়েছেন এফডিসির অতিরিক্ত শিল্পীরা। কাজ না থাকায় সিনেমার অতিরিক্ত শিল্পী, প্রোডাকশন বয়, বিভিন্ন বিভাগের সহকারীদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। লকডাউনের চলাকালে এখনো পর্যন্ত চলচ্চিত্রের কোনো সংগঠনই তাদের সাহায্য-সহযোগিতা করেনি। অথচ, গত বছরের লকডাউনের সময় সিনেমার অনেক সংগঠন এসব কর্মহীন শিল্পী কলা-কুশলীদের পাশে দাঁড়িয়েছিলেন।
২৫ এপ্রিল ২০২১, ১১:৩৯ পূর্বাহ্ন
আমার মা সারাহ বেগম কবরী: একজন অতিমানবীর প্রতি শ্রদ্ধা
এ সপ্তাহের শুরুর দিকে- একটি নিশ্চুপ গ্রীষ্মের রাতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে, তখন জাতি এক কিংবদন্তীকে হারায়। সারাহ বেগম কবরী নিঃশব্দে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেলেন। তিনি ছিলেন একাধারে অভিনেত্রী, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও সমাজসেবী। দুর্বিনীত ভাইরাসের কষাঘাতে লাখো ভক্তের মন ভেঙে গেল এবং একটি প্রজন্ম একজন অনুসরণীয় ব্যক্তিত্বকে হারাল। তার মতো কিংবদন্তীকেও বিদায় জানাতে হলো এবং এ মহামারির হাত ধরেই ঘটলো তার বর্ণাঢ্য জীবনের যবনিকাপাত।
২৩ এপ্রিল ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
তৃতীয় পরীক্ষায় করোনামুক্ত রিয়াজ
করোনামুক্ত হলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ৷ ২১ দিন পর তৃতীয়বারের পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছে। আজ শুক্রবার রিয়াজ নিজেই দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
২৩ এপ্রিল ২০২১, ০৬:৫৪ পূর্বাহ্ন