আলম থেকে আলো হওয়ার গল্প

স্টার অনলাইন রিপোর্ট

আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠার গল্প 'কমন মানুষ'। নাসরিন মুস্তফার রচনায় নাটকটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ।

আজ শনিবার রাত ৯টায় বিটিভিতে নাটকটি প্রচারিত হবে।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, ফারজানা ছবি, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল, রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ অনেকে।

নাটকের গল্পে দেখা যাবে সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছেন আলো। কিন্তু এই পুরস্কার তিনি একা নিতে রাজি হন না। তাই রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে ওঠেন তিনি।

আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠা মানুষটার পাশে দাঁড়ানোর জন্য রাবেয়া বেগমের কাছে কৃতজ্ঞতা জানান তিনি। তবে রাবেয়া বেগম আলম কিংবা আলো নয়, সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাওয়া একজন মানুষের কথা বলেন। আলোকে তিনি কমন জেন্ডারের মানুষ নয়, কমন মানুষ বলতে চান।