যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে কোন সিনেমার প্রস্তুতি শাকিব খানের
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান দুই মাসের যুক্তরাষ্ট্র সফর শেষে গত ১ সেপ্টেম্বর ঢাকায় ফিরেছেন। দেশে ফিরেই সিনেমার শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
শাকিব খান আগামী সপ্তাহ থেকে ‘সোলজার’ সিনেমার বাকি অংশের শুটিংয়ে অংশ নেবেন বলে জানা গেছে। এই ছবির শুটিং শেষ করে নতুন সিনেমার কাজে হাত দেবেন।
যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে শাকিব খান চুক্তিবদ্ধ হন মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘নিঃস্ব’ সিনেমায়। এতে তার বিপরীতে অভিনয় করার কথা রয়েছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের।
শাকিব খানের ভাষ্য, ‘দেশে ফিরেছি, এখন মূল ফোকাস সিনেমার কাজ নিয়ে। সামনে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। সবসময় চেষ্টা করে গেছি দর্শককে ভালো কিছু দেওয়ার। একটি সিনেমায় গল্প, চরিত্র ও নির্মাণ নিয়ে চিন্তা করি। আগামীর কাজেও সেই ছাপ থাকবে।’
গত ২ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন শাকিব খান। প্রায় দুই মাসের সফরে ব্যক্তিগত কাজের পাশাপাশি ব্যবসায়িক কাজ করেছেন তিনি।