আন্তর্জাতিক অঙ্গনে বাঁধনের হ্যাটট্রিক

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

আজমেরী হক বাঁধন আন্তর্জাতিক অঙ্গনে হ্যাটট্রিক করতে যাচ্ছেন। এবার তিনি যাচ্ছেন ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখানে তার অভিনীত দ্য ডিফিকাল্ট ব্রাইড প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছে।

এর আগে রেহানা মরিয়ম নূর দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসেন বাঁধন। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়। এরপর তার অভিনীত মাস্টার রটারডাম চলচ্চিত্র উৎসবে পুরস্কার জেতে। সিনেমাটির জন্য প্রশংসিত হন বাঁধনও।

May be an image of one or more people and jewelry

এবার দ্য ডিফিকাল্ট ব্রাইড নিয়ে তৃতীয় বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন তিনি। ভেনিসে যোগ দিতে আজ যাত্রা করছেন বাঁধন।

এ নিয়ে বাঁধন বলেন, ‘এটি অনেক ভালো লাগার, অনেক আনন্দের। নিজের জন্য যেমন এটি প্রাপ্তি, সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্যও। পাশাপাশি বাংলাদেশের জন্যও অনেক বড় কিছু।’

No photo description available.

আন্তর্জাতিক উৎসবে নিজের সিনেমার উপস্থিতি নিয়ে তিনি বলেন, ‘ভালো লাগে, নিজের কাজ যখন বড় বড় উৎসবে যায় এবং মানুষের ভালোবাসা অর্জন করে। সবার ভাগ্যে এটা হয় না। আমার ভাগ্যে ছিল। এ জন্যই বোধ হয় বড় তিনটি চলচ্চিত্র উৎসবে আমার সিনেমা গেছে। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ।’

No photo description available.

দ্য ডিফিকাল্ট ব্রাইড-এ ছোট চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। তিনি বলেন, ‘প্রথমে ভাবছিলাম, ছোট চরিত্র করব কি না। পরে রাজি হয়েছি। এখন মনে হচ্ছে, একটি ভালো কাজের সঙ্গে আছি।’

পরিচালক রুবাইয়াত হোসেনের প্রশংসা করে বাঁধন বলেন, ‘অসাধারণ একজন পরিচালক রুবাইয়াত হোসেন। একজন শিল্পীকে কীভাবে সম্মান দিতে হয়, তা তিনি জানেন। মানুষ হিসেবেও তিনি শিল্পীদের সম্মান দিতে জানেন—এটা আমার ভালো লাগে।’

No photo description available.

সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলেও আশাবাদী বাঁধন। তার ভাষায়, ‘আমার দৃঢ় বিশ্বাস, এই সিনেমা দর্শকরা বুঝবেন। হিট সিনেমা হবে। ভালো সুনাম অর্জন করবে।’

এদিকে চলতি বছর গুলশানের চামেলি নামে নতুন একটি সিনেমার শুটিং করবেন বাঁধন। আগামী বছর অভিনয় করবেন আরও দুটি অনুদানের সিনেমায়।

No photo description available.

সামনের কাজ নিয়ে তিনি বলেন, ‘সামনে কিছু ভালো কাজ করব। ২০২৪-২৫ সালে আমার কোনো কাজ ছিল না। সামনে কাজ করব। কাজগুলো ভালো হবে।’

ক্যারিয়ারের বর্তমান সময়কে বড় অর্জন মনে করেন বাঁধন। তিনি বলেন, ‘আমার জন্য বড় অর্জন হলো, যেরকম সিনেমায় কাজ করতে চাই, সেরকম সিনেমা পাচ্ছি।’