খুচরা বিক্রেতাদের প্রতি হাজার আয়ে ২ টাকা করের প্রস্তাব

স্টার অনলাইন রিপোর্ট

খুচরা বিক্রেতাদের প্রতি হাজার টাকা আয়ে ২ টাকা কর আদায়ের প্রস্তাব করেছে সরকার।

আজ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট প্রস্তাবনা উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

মন্ত্রী বলেন, করভিত্তি সম্প্রসারণের জন্য খুচরা বিক্রেতাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর সংগ্রহের প্রস্তাব করা হচ্ছে।

খুচরা বিক্রেতাদের কাছ থেকে সংগৃহিত অগ্রিম করের পরিমাণ অতি নগণ্য হবে বলে জানান।

অর্থমন্ত্রী আমির খসরু জানান, খুচরা বিক্রেতাদের প্রতি ১ হাজার টাকায় মাত্র ২ টাকা  কর নেওয়া হবে।

এছাড়া, অগ্রিম সংগৃহিত এ আয়কর করদাতার দেওয়া করের সঙ্গে সমন্বয় হবে। এ উদ্যোগের ফলে কর ভিত্তি সম্প্রসারণ হবে বলে আশা করছে সরকার।