২৪ ঘণ্টায় ২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে গত বছর ডেঙ্গু শনাক্তের পর চলতি বছরে এসে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৪২৯ জন এবং মারা গেছেন মোট ১০৫ জন।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, রোববার সকাল থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় ভর্তি হয়েছেন ৪ জন এবং ঢাকার বাইরে ২৫ জন।
এ নিয়ে চলতি বছর করোনায় আক্রান্ত হলেন ৪০ জন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ১০৫ জনের মধ্যে ডিসেম্বরে ৫ জন, নভেম্বরে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১৩৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ৪৫ জন।