২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আর ৭ জন হাসপাতালে

স্টার অনলাইন রিপোর্ট

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২ জন রাজধানী ঢাকার বাইরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরে ১১৫ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৬৪ জন ঢাকার বাইরের বাসিন্দা।

বর্তমানে ২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে ৯ জন ঢাকা বাইরের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত বছর সারা দেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারা গেছেন ১০৫ জন।