ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২৯, সবাই ঢাকার

স্টার অনলাইন রিপোর্ট

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৯ জন। তারা সবাই ঢাকার।

এ নিয়ে এ বছর মোট ১ হাজার ৩৭৬ জনের ডেঙ্গু শনাক্ত হলো।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১২১ জন চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৮ জন ঢাকার বাইরের।

এ পর্যন্ত ১ হাজার ২৫৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এবং মারা গেছেন একজন।

গত কয়েক বছরের তুলনায় এ বছর সিটি করপোরেশনকে ডেঙ্গু ভাইরাসের বড় ধরনের প্রাদুর্ভাবের বিষয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। তারা পরামর্শ দেন, এডিস মশা নিয়ন্ত্রণে করপোরেশনকে অবিলম্বে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।