ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭৩ জন
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৭৩ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ২২৭ জন।
চলতি বছর ডেঙ্গুতে মোট ৮৯ জন মারা গেছেন।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তর জানায়, বুধবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ১৩৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৩৪ জন।
চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে অক্টোবরে ৫ হাজার ৩০ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।
এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৮৯ জনের মধ্যে চলতি মাসে ২০ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৮৫১ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬৩ জন।