ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬ হাজারে পৌঁছালো

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, হাসপাতালে ভর্তি ১০৩
স্টার অনলাইন রিপোর্ট

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে মারা গেছেন একজন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার এবং মারা গেছেন মোট ৯৮ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৮৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১৯ জন।

চলতি বছর মোট আক্রান্তদের মধ্যে নভেম্বরে ২ হাজার ২৪২ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ও মে মাসে ৪৩ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া, এ বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে চলতি মাসে ৬ জন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে ঢাকার ৪৬টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫৪৯ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১১৪ জন।