তুরস্ক অতিরিক্ত ‘অভিবাসনের বোঝা’ সামলাতে পারবে না: এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, তুরস্কে ইতোমধ্যে কমপক্ষে ৫০ লাখ শরণার্থী বাস করছে। তারা অতিরিক্ত 'অভিবাসনের বোঝা' সামলাতে পারবে না।
তুরস্কের প্রেসিডেন্ট রবিবার ইইউ কাউন্সিলের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে বলেন, তুরস্ক অতিরিক্ত অভিবাসনের এই ঢেউ পরিচালনা করতে পারে না।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু পোস্ট এ তথ্য জানিয়েছে।
এদিন ফোনে রিসেপ তাইয়িপ এরদোয়ান এবং চার্লস মিশেল আঞ্চলিক বিষয়- বিশেষ করে আফগানিস্তানের উন্নয়ন এবং অভিবাসনের বিষয়টি নিয়ে আলোচনা করেন।
এরদোয়ান বলেন, আফগানিস্তানের সর্বশেষ ঘটনাবলী প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে ইইউ-এর পেসকো (স্থায়ী কাঠামোগত সহযোগিতা) প্রকল্পে তুরস্কের অংশগ্রহণের গুরুত্ব প্রদর্শন করে।
তিনি জোর দিয়ে বলেন, তুরস্কের প্রাথমিক লক্ষ্য আফগানিস্তানে টেকসই শান্তি ও স্থিতিশীলতা অর্জনের পাশাপাশি সেখানে থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া।
অনেক ইউরোপীয় দেশ ও তাদের স্থানান্তরের সমর্থনের দাবি তুরস্ক পূরণ করেছে উল্লেখ করে তিনি বলেন, তুরস্কের সামরিক বাহিনী আফগানিস্তানে শৃঙ্খলা পুনরুদ্ধার এবং কাবুল বিমানবন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এরদোয়ান মিশেলকে বলেন, তিনি আফগানিস্তানে একটি মসৃণ রূপান্তর চান। কিন্তু, প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আফগানিস্তান থেকে অভিবাসনের চাপ আরও বাড়বে, যা সব দেশের জন্য গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
তিনি জোর দিয়ে বলেন, ইইউ-এর উচিত আফগানিস্তান এবং প্রতিবেশী দেশে অবস্থান নেওয়া (বিশেষ করে ইরান) আফগান জনগণকে সাহায্য করা।