তুরস্কে রাশিয়ার অগ্নিনির্বাপণ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৮

স্টার অনলাইন ডেস্ক

তুরস্কে দাবানল নিয়ন্ত্রণের সময় রাশিয়ার একটি অগ্নিনির্বাপণ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আট জন নিহত হয়েছেন।

শনিবার মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা এএফডি জানিয়েছে, এই দুর্ঘটনায় পাঁচ জন রুশ সেনা এবং তিন জন তুর্কি নাগরিক নিহত হয়েছেন।

এর আগে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল- বি-২০০ উড়োজাহাজটি অনেক নিচে নেমে গেছে এবং এতে আটজন ক্রু ছিলেন।

এতে বলা হয়েছে, উড়োজাহাজটি দক্ষিণ তুরস্কের আদানা শহরের কাছে বিধ্বস্ত হয়েছে।

রাশিয়ার কনস্যুলার প্রতিনিধি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি কমিশন দুর্ঘটনাস্থলে যাচ্ছিলেন।

জুলাইয়ে রাশিয়া বলেছিল, দাবানল মোকাবিলায় সহায়তা করতে তারা তুরস্কে বি-২০০ পাঠাবে।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানিয়েছে, উদ্ধারকারীরা ঘটনাস্থলে গেছেন। যেখানে টেলিভিশন ফুটেজে দেখা গেছে, পার্বত্য অঞ্চল থেকে ধোঁয়া বের হচ্ছে।