রুশ হামলায় ইউক্রেনের ছোট শহর ওখতিরকায় শিশুসহ নিহত ৬
ছবি: রয়টার্স ফাইল ফটো
ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমির গভর্নর দিমিত্রি ঝিভিৎস্কি জানিয়েছেন, শুক্রবার রুশ হামলায় ছোট শহর ওখতিরকায় ৭ বছরের এক শিশুসহ (মেয়ে) কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন।
তিনি জানান, একটি কিন্ডারগার্টেন এবং একটি এতিমখানা লক্ষ্য করে হামলা চালায় রুশ বাহিনী।
কিন্তু রাশিয়ার পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা রুশ বাহিনীর বিরুদ্ধে 'যুদ্ধাপরাধের' অভিযোগ তুলেছেন এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে তদন্তের আহ্বান জানিয়েছেন।