কিয়েভের পাশের শহরে ক্ষেপণাস্ত্র হামলা, তেলের ডিপোয় আগুন

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে সামরিক অভিযানের চতুর্থ দিনে দেশটির রাজধানী কিয়েভের অদূরে একটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী।

আজ রোববার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, কিয়েভের দক্ষিণপশ্চিমে ভাসিলকিভ শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সেখানে একটি তেলের ডিপোতে আগুন ধরে যায়।

ভাসিলকিভের মেয়র নাতালিয়া বালাসিনোভিচ ভিডিও পোস্টে এ কথা বলেছেন বলেও প্রতিবেদন উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, 'শত্রুরা আমাদের সবকিছু ধ্বংস করে দিতে চায়।'