ইউরোপের আকাশ বন্ধ হচ্ছে রাশিয়ার জন্য
ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ দেশের আকাশে রাশিয়ার উড়োজাহাজ চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।
আজ রোববার রুশ সংবাদমাধ্যম তাস এ তথ্য জানিয়েছে।
জার্মানির এআরডি টেলিভিশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ঠিক কবে থেকে আকাশপথ বন্ধ হবে তা নিশ্চিত জানা যায়নি।
ইতোমধ্যে যুক্তরাজ্য, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, রোমানিয়া, স্লোভেনিয়া, লাতভিয়া, লিথুনিয়া ও এস্তোনিয়া রুশ উড়োজাহাজের জন্য তাদের নিজ নিজ দেশের আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে।
এর আগে, জার্মানির প্রধান এয়ারলাইন্স লুফথানসা রাশিয়াগামী ফ্লাইট বন্ধের পাশাপাশি, আগামী ৭ দিনের জন্য ট্রানজিট হিসেবে জার্মানির আকাশপথ বন্ধের ঘোষণা দেয়।