ইউক্রেনে রাশিয়ার কর্মকাণ্ড ‘গণহত্যার’ সামিল: জেলেনস্কি

স্টার অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ আগ্রাসনকে 'গণহত্যার' সামিল উল্লেখ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার ভোটদানের ক্ষমতা বাতিলের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রয়টার্স জানায়, আজ রোববার এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় জেলেনস্কি বলেছেন, 'এটি সন্ত্রাসবাদ। তারা ইউক্রেনীয় শহরগুলোতে আরও বেশি বোমা ফেলতে চলেছে। তারা আমাদের শিশুদের আরও নির্দয়ভাবে হত্যা করতে চাইছে। আমাদের দেশে একটি অশুভ শক্তির তাণ্ডব চলছে, যাকে অনতিবিলম্বে বিনাশ করা প্রয়োজন।'

তিনি আরও বলেন, 'ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অপরাধমূলক কর্মকাণ্ড "গণহত্যার" সামিল।'