শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন: ভোট দিলেন ২২৩ এমপি, গণনা চলছে

স্টার অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার পার্লামেন্টে প্রেসিডেন্টের পদে ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। স্পিকারসহ ২২৩ এমপি ভোট দিয়েছেন এবং ভোটদানে বিরত ছিলেন ২ এমপি।

আজ বুধবার শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, স্পিকার জানিয়েছেন যে প্রার্থীরা ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন। অথবা, তারা ভোট গণনাস্থলে তাদের প্রতিনিধি পাঠাতে পারবেন।

এতে আরও বলা হয়, ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের প্রতিনিধি হিসেবে হারিন ফারনান্দো, প্রার্থী দুল্লাস আলহাপ্পেরুমার প্রতিনিধি হিসেবে দিল্লান পিরেরা ও অনুরা কুমারা দিসানায়েকের প্রতিনিধি হিসেবে বিজিথা হেরাথ এমপি গণনাস্থলে উপস্থিত আছেন।

এই প্রতিবেদন লেখার সময় বৈধ ভোটগুলো আলাদা করা হচ্ছে।