হৃতিক ও সুজান নতুন সঙ্গীসহ এক ফ্রেমে
বলিউড অভিনেতা হৃতিক রোশন ও সুজান খানের বিবাহ বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। বিচ্ছেদের পরও দুজনের মধ্যে এখনো চমৎকার বন্ধুত্ব আছে।
হৃতিক ও তার নতুন প্রেমিকা সাবা আজাদ, সুজান ও তার প্রেমিক আরসলান গনি একসঙ্গে একটি অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন।
ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতের সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গোয়ার পানজিমে সুজানের নতুন একটি রেস্টুরেন্টের কাজ শেষ হয়েছে। সাবেক স্ত্রীর সেই রেস্টুরেন্টের উদ্বোধনে প্রেমিকা সাবা আজাদকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছিলেন হৃতিক রোশন।
শুধু তাই নয়, প্রাক্তন স্ত্রীর প্রেমিক আরসলান গনির সঙ্গে হাসিমুখে নিজের প্রেমিকাকে নিয়ে ক্যামেরাবন্দিও হয়েছেন বলিউড এই অভিনেতা।
হৃতিক রোশন ও সুজান শৈশব থেকে বন্ধু ছিলেন। ২০০০ সালে তারা বিয়ে করেন এবং ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। দাম্পত্যজীবনে তাদের দুই পুত্র সন্তান হয়।
আইনি বিচ্ছেদের পরও তারা দুজন পরস্পর থেকে আলাদা হতে পারেননি। বারবারই এর প্রমাণ দিয়েছেন হৃতিক-সুজান।