হাজার কোটি আয়ের ক্লাবে ‘আরআরআর’

স্টার অনলাইন ডেস্ক

এসএস রাজামৌলির সিনেমা মানেই যেন বক্স অফিসে হিট। আরও একবার 'আরআরআর' সিনেমা দিয়ে সে কথাই প্রমাণ করলেন তিনি। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে ১ হাজার কোটি রুপি আয় করেছে বলে আজ রোববার এই নির্মাতা ঘোষণা দিয়েছেন। খবর টাইমস অব ইন্ডিয়া।

খবর টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণের অভিনেতা রাম চরণ এবং এন টি রামা রাও জুনিয়রের 'আরআরআর' গত ২৫ মার্চ তেলেগু, তামিল, মালয়ালম, কন্নড় এবং হিন্দিতে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটির হিন্দি সংস্করণ এ পর্যন্ত ২২০ কোটিরও বেশি আয় করেছে।

প্রোডাকশন হাউস ডিভিভি এন্টারটেইনমেন্ট ১ হাজার কোটির বেঞ্চমার্ক উদযাপন করতে টুইট করেছে। টুইটে বলা হয়েছে, ১ হাজার কোটি টাকা আয় করা ভারতীয় সিনেমার জন্য স্বপ্নের দৌড়। আমরা আপনাদের জন্য ভালো কিছু নির্মাণের চেষ্টা করেছি। তার বিনিময়ে আপনাদের ভালোবাসা পেয়েছি।

'আরআরআর' বিংশ শতাব্দীর শুরুর দিকের ২ স্বাধীনতা সংগ্রামীর জীবনের ওপর ভিত্তি করে একটি কাল্পনিক গল্প বর্ণনা করে। এতে অভিনয় করেছেন রাম চরণ এবং জুনিয়র এনটিআর।

মহামারির কারণে একাধিকবার মুক্তির তারিখ পেছানো হয়েছিল সিনেমাটির। কিন্তু, মুক্তির পরপরই বক্স অবিশ্বাস্য সাড়া ফেলেছে।

অভিনেতা রাম চরণ 'আরআরআর' সাফল্যের জন্য যুক্তরাজ্যের দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন।