মা হচ্ছেন সোনম কাপুর

স্টার অনলাইন ডেস্ক

মা হতে যাচ্ছেন অনিলকন্যা সোনম কাপুর। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

কাপুর পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ৪ মাসের বেশি সময় ধরে অন্তঃসত্ত্বা সোনম কাপুর। আগামী আগস্টে সোনমের কোলে সন্তান আসবে। এ কারণে সাম্প্রতিক সময়ে তাকে জনসমক্ষে খুব বেশি দেখা যায়নি।

সোনমের অনেক বন্ধু এবং আত্মীয়রা এটির আভাস পেলেও কেউ নিশ্চিত হতে পারেননি বলে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে।

সোনম কাপুর অন্তঃসত্বার বিষয়টি জানিয়ে একটি টুইট করেছেন। সেখানে স্বামী আনন্দ আহুজার সঙ্গে মাতৃত্বকালীন ফটোশুটের একটি ছবি শেয়ার করেছেন তিনি। তার ক্যাপশনে লিখেছেন, তোমাকে স্বাগত জানাতে আমরা অপেক্ষায় আছি।