কাজলের পোশাক নিয়ে ট্রল, পাশে দাঁড়ালেন ভক্তরা

স্টার অনলাইন ডেস্ক

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা অপূর্ব মেহতার ৫০তম জন্মদিনের পার্টিতে অংশ নিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তারকাখচিত রাতে কাজল একটি কালো অফ-শোল্ডার বডিকন পোশাকে সেখানে অংশ নেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তার স্টাইল স্টেটমেন্টের প্রশংসা করলেও কেউ কেউ আবার পোশাক নিয়ে সমালোচনাও করেন।

ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কাজলকে অনুষ্ঠান থেকে বেরিয়ে আসতে দেখা যায় এবং দোল উপলক্ষে শুভেচ্ছা জানানো ফটোগ্রাফারদের দিকে হাত নাড়তে দেখা যায়। বিষয়টি কিছু নেটিজেন ভালোভাবে নেননি। কেউ কেউ প্রশ্ন তার ফ্যাশন স্টেটমেন্টের সমালোচনা করেন এবং তাকে নিয়ে ট্রল শুরু হয়।

তবে, অভিনেত্রীকে ট্রোল থেকে উদ্ধারে এগিয়ে এসেছেন তার ভক্তরা। কাজলকে সমর্থন করে এক ভক্ত লেখেন, এখানে সমস্যা কী? তার ওজন তো খুব বেশি নয়। তিনি খুব স্বাভাবিক আছেন। তিনি সুস্থ আছেন এবং দয়া করে তাকে সুন্দরভাবে বাঁচতে দিন।