এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে রণবীর-আলিয়ার বিয়ে!

স্টার অনলাইন ডেস্ক

আলিয়া-রণবীরের বিয়ে নিয়ে অধীর আগ্রহে আছেন ভক্তরা। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এই জুটি বিয়ে করতে পারেন বলে টাইমস ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।

কাপুর ও ভাট পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, আলিয়ার নানা নরেন্দ্র নাথ রাজদানের শারীরিক অবস্থা ভালো না। তিনি আলিয়া-রণবীরের বিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন। আলিয়ার নানা রাজদানও রণবীরকে বেশ পছন্দ করেন এবং তাকে অনেক ভালোবাসেন।

সূত্রটি আরও জানিয়েছে, চূড়ান্ত তারিখ এখনো ঠিক করা হয়নি। তবে, এখন যে পরিস্থিতি তাতে রণবীর ও আলিয়া দু'জনেই ১৭ এপ্রিল বিয়ের পরিকল্পনা করছেন। তবে, আলিয়ার নানার স্বাস্থ্যের ওপর নির্ভর করে এই তারিখটিও এক বা দুই দিনের মধ্যে ঠিক করা হতে পারে।

সাম্প্রতিক অনেক প্রতিবেদনে বলা হয়েছে, শাদি স্কোয়াড এবং মেহেদী বিশেষজ্ঞ বীণা নাগদা আলিয়া ও রণবীরের বিয়ের আয়োজনে কাজ করবেন। তবে, তারা বলেছেন- এপ্রিলে কোনো অনুষ্ঠানের জন্য অভিনেতারা তাদের সঙ্গে যোগাযোগ করেননি।

তবে, সূত্রটি টাইমস অব ইন্ডিয়াকে ব্যাখ্যা করেছে, বিয়ের অনুষ্ঠানটি দুই পরিবারের মধ্যে সীমিত এবং ব্যক্তিগতভাবে আয়োজন করা হতে পারে। বিয়ের অনুষ্ঠান এক দিন বা সর্বোচ্চ ২ দিনের হতে পারে, তাও পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের নিয়ে।

সূত্রটি বলেছে, তাদের বিয়ের অনুষ্ঠানটি খুব ব্যয়বহুল হবে না। কারণ আলিয়ার নানার ইচ্ছা পূরণে একটি ছোট গেট-টুগেদারের আয়োজন করা হতে পারে।