‘আরআরআর’ তামিলের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমা

স্টার অনলাইন ডেস্ক

ভারতের তামিল সিনেমা 'আরআরআর' একের পর এক রেকর্ড করেই যাচ্ছে। এস এস রাজামৌলি পরিচালিত 'বাহুবলী' সিরিজের মতো 'আরআরআর' বক্স অফিসে রেকর্ড করছে।

বোম্বে টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, তামিল সিনেমার দ্বিতীয় সর্বোচ্চ আয়ের সিনেমায় নাম লিখিয়েছে 'আরআরআর'।

মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ৭০৯ কোটি ৩৬ লাখ রুপি সংগ্রহ করেছে। দ্বিতীয় সপ্তাহে এটি আরও বাড়বে বলে আশা করছেন সিনেমাটির প্রযোজনা সংস্থা।

গত ২৫ মার্চ মুক্তির পর থেকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি।

জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও সিনেমায় অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।