ভারত থেকে টনপ্রতি ৫৬৯৪২ টাকায় ডিজেল কিনবে বাংলাদেশ

স্টার অনলাইন রিপোর্ট

প্রতিবেশী দেশ ভারত থেকে ৯০ হাজার টন ডিজেল আমদানি করতে যাচ্ছে সরকার। এতে প্রতি টন ডিজেলের দাম পড়বে প্রায় ৫৬ হাজার ৯৪২ টাকা।

আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে  ভারতের নুমালীগড় থেকে ডিজেল আমদানির এই অনুমোদন দেওয়া হয়।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন কর্তৃক মেয়াদী চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৯০ হাজার মেট্রিক টন ডিজেল ৫১২ কোটি ৪৮ লাখ টাকায় আমদানি করা হবে।