পড়তে পারেন টেকনাফে সীমান্তের ওপারে বিমান হামলার পর বাড়ছে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা ৫ ঘণ্টা আগে বাংলাদেশ এক্সপ্লেইনার / চাঁদ-তারা যেভাবে ইসলামের প্রতীক হলো ২ জুলাই ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন আন্তর্জাতিক ফিফা বিশ্বকাপ ২০২৬ / তিন বিশ্বকাপ পর নকআউট ম্যাচ জিতে শেষ ষোলোতে স্পেন ১ ঘণ্টা আগে ফিফা বিশ্বকাপ ২০২৬ ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা ২ জুলাই ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন বিদ্যুৎ ও জ্বালানি মিয়ানমার সীমান্ত: যেভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে নাফ নদ-নির্ভর সাধারণ মানুষের জীবিকা ৪ ঘণ্টা আগে বাংলাদেশ ৪১তম বিসিএসের ফল প্রকাশ, ২৫২০ জনকে নিয়োগের সুপারিশ ৩ আগস্ট ২০২৩, ০১:৪৪ অপরাহ্ন সর্বশেষ আপডেট: ৩ আগস্ট ২০২৩, ০৭:৫৫ অপরাহ্ন শিক্ষা SHARE স্টার অনলাইন রিপোর্ট ফাইল ফটো ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশিত হয়। ফল অনুযায়ী, ৪১তম বিসিএসে ২ হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। ৪১তম বিসিএসের সার্কুলার হয় ২০১৯ সালের ২৭ নভেম্বর। প্রিলিতে অংশ নেয় রেকর্ড ৪ লাখ ৭৫ হাজার আবেদনকারী। এই বিসিএসে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা ছিল। পরে পদ সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ হাজার ৫০৫। ২০২১ সালের আগস্টে ৪১তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ করা হয়। মোট ২১ হাজার ৫৬ জন এতে উত্তীর্ণ হয়। পরের বছর ১০ নভেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয় এবং এতে উত্তীর্ণ হয় মোট ১৩ হাজার। ভাইভা হয় চলতি বছরের ৫ মার্চ থেকে ১৩ জুন।