ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চাইলেন অধ্যাপক এস এম এ ফয়েজ
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়েছেন অধ্যাপক এস এম এ ফয়েজ।
আজ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে তিনি এই অনুরোধ জানিয়েছেন। চিঠিতে অধ্যাপক ফয়েজ উল্লেখ করেন, শারীরিক অবস্থার কারণে তার পক্ষে আর চেয়ারম্যানের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা এক প্রজ্ঞাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের পর ওই দিনই তিনি ইউজিসির চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে এই পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন অধ্যাপক এস এম এ ফয়েজ।