শেষ সময়েও ইহুদিদের মন জয়ের চেষ্টায় জোহরান মামদানি

গাজায় ইসরায়েলি অভিযান নিয়ে সমালোচনামুখর হওয়ায় জোহরান মামদানির ওপর অনেক ইহুদি ভোটার নাখোশ। এমন পরিস্থিতিতে ইহুদিদের একটি কট্টরপন্থি গোষ্ঠীর সমর্থন পাওয়াকে মামদানির জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
৩ নভেম্বর ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন

যুবদল নেতা নয়নকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীনের নামে মানহানি মামলা

ডিবিকে মামলাটি তদন্তের দায়িত্ব দিয়েছেন আদালত।
৩ নভেম্বর ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

প্রস্তাবিত নীতিমালায় ইন্টারনেটের দাম ২০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে: আইএসপিএবি

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) বলছে, নতুন প্রস্তাবিত নীতিতে ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিগুলোর জন্য কিছু অতিরিক্ত ফি ও চার্জ যোগ হবে। ফলে ইন্টারনেট ব্যবহারকারীদের খরচ অন্তত ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে।
৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

আপত্তির মুখে প্রাথমিকে শারীরিক শিক্ষা ও সংগীতের শিক্ষক পদ বাতিল

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংশোধোধিত গেজেট জারি করা হয়েছে। আগেরটিতে চার ধরনের শিক্ষকের কথা বলা হলেও নতুনটিতে শুধু দুটি ক্যাটাগরি রাখা হয়েছে।’
৩ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

‘যমুনা’ উপজেলা গঠনের দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে ‘যমুনা’ নামে নতুন উপজেলা গঠনের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন যমুনার পূর্বপাড়ের চরাঞ্চলের মানুষ।
৩ নভেম্বর ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ন

‘বিদ্বেষ ছড়িয়ে সম্প্রীতি নষ্টের চেষ্টা চলছে’, সংবাদ সম্মেলনে হিন্দু নেতাদের অভিযোগ

ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ইসকনকে ‘জঙ্গি’ ও ‘উগ্রবাদী’ সংগঠন হিসেবে মিথ্যাভাবে চিত্রিত করা হচ্ছে। এ ছাড়া ইসকনের ভক্তদের ওপর সহিংস হামলার হুমকি, মন্দিরে হামলার ডাক এবং কর্মক্ষেত্রে হয়রানির মতো ঘটনাও ঘটছে।
৩ নভেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের ঐতিহ্যবাহী নীল মসজিদ

ভূমিকম্পে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ব্লু মস্ক বা নীল মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি আফগান ইতিহাসের এক বিখ্যাত স্থাপনা। এটি রঙিন টাইলসের জন্য বেশ পরিচিত। মসজিদটি দেশের কয়েকটি পর্যটন স্থানের মধ্যে একটি।
৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

নির্বাচনের আগে গণভোটসহ ৫ দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেবে জামায়াতসহ ৮ দল

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি আদায়ে যুগপৎ আন্দোলনে থাকা জামায়াত ও ইসলামী আন্দোলনসহ আটটি দল আগামী বৃহস্পতিবার গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছে।
৩ নভেম্বর ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন

নকশাতেই হয়ত ত্রুটি ছিল, বিয়ারিং প্যাড হঠাৎ খুলে পড়েনি: ডিএমটিসিএল

সম্ভাব্য কারণগুলো ব্যাখ্যা করে ডিএমটিসিএল এর এমডি বলেন, কাঠামোগত বা বিয়ারিংয়ের নকশাগত ত্রুটির কারণে এটি ঘটতে পারে; নির্মাণগত ত্রুটি থাকতে পারে; ঠিকাদার প্রতিষ্ঠান সঠিকভাবে নির্দেশনা অনুসরণ না করায় ইনস্টলেশন কাজেরও ত্রুটি থাকতে পারে।
৩ নভেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী: রাজশাহীর পৈতৃক নিবাসটি এখন ধ্বংসস্তূপ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের রাজশাহীর যে বাড়িটিতে একসময় প্রাণের সঞ্চার ছিল, হাসি-কান্না-স্বপ্নের পদচিহ্ন ছিল—সেই পৈতৃক নিবাসটি আজ কেবলই এক নীরব ধ্বংসস্তূপ।
৩ নভেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন

নারীর পোশাকে আটকে থাকা ‘বৈষম্যহীন’ বাংলাদেশ

সম্প্রতি ঘটে যাওয়া তিনটি ঘটনা আমাদের অনেকেরই নজরে এসেছে। প্রথমটা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের। ‘ওড়না কোথায়’ প্রশ্ন তুলে এক নারীকে হেনস্তা করতে নামে কয়েকজন তরুণ। সামাজিক মাধ্যমে সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর পুলিশ হেনস্তাকারীকে গ্রেপ্তার করে।
৩ নভেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন

পোস্টাল ব্যালটে এবার নির্বাচন কর্মকর্তারাও ভোট দিতে পারবেন: সিইসি

নির্বাচন কমিশনে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে, যা ভুয়া তথ্য যাচাই ও প্রতিরোধে কাজ করবে।
৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

অসুস্থ হয়ে নারী শ্রমিকের মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় এক অসুস্থ নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তার সহকর্মীরা।
৩ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

আম শুকিয়েই বাজিমাত

চাঁপাইনবাবগঞ্জের মুঞ্জের আলম ২০২২ সালে আমের গুঁড়া নিয়ে পরীক্ষা শুরু করেন। ২০২৪ সালে শুকনো আম নিয়ে বাণিজ্যিক উদ্যোগে কাজ শুরু করেন। তবে জাপানি একটি কোম্পানির কারিগরি সহায়তায় ২০২৫ সালে এসে তিনি সাফল্য পান।
৩ নভেম্বর ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন

চীনা স্মার্টফোন নিয়ে শি-লির নজিরবিহীন রসিকতা

দক্ষিণ কোরিয়ার গেওংজু শহরে চলছে অ্যাপেক সম্মেলন। সম্মেলনের ফাঁকে শি ও লি উপহার বিনিময় করেন।
৩ নভেম্বর ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন

জুলাই সনদ ও গণভোট নিয়ে দ্রুত সব দলের অভিন্ন মত চায় সরকার

রাজনৈতিক দলগুলো অভিন্ন অবস্থান নিতে ব্যর্থ হয়, তাহলে সরকার নিজ উদ্যোগেই সিদ্ধান্ত নেবে।
৩ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পূর্বাহ্ন

কমতে পারে রাতের তাপমাত্রা 

সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
৩ নভেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

‘জোট হলেও দলীয় প্রতীকে ভোট’ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে দলগুলো

একাধিক রাজনৈতিক দল জোট করলেও নির্বাচনে প্রার্থী হতে হবে নিজ দলের প্রতীকে—এমন পরিবর্তন এনে সংশোধন করা হয়েছিল গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও)। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, আরপিওর ২০ নম্বর ধারায় আনা এই সংশোধনী প্রত্যাহারের বিষয়ে ভাবছে সরকার।
৩ নভেম্বর ২০২৫, ০৬:২৭ পূর্বাহ্ন

বিশ্বকাপ জেতা হারমানপ্রীত, স্মৃতিরা পাচ্ছেন বিপুল অঙ্কের আর্থিক পুরস্কার

বিশ্বকাপ জেতায় এমনিতেই আইসিসি থেকে ভারতীয় দলের প্রাপ্তি ৪৪ লাখ ৮০ হাজার ডলার, যা বাংলাদেশের টাকার অঙ্কে ৫৪ কোটি ২৬ লাখ। এর বাইরে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের টাকার অঙ্কে যা ৭০ কোটি ৪২ লাখের মতন।  অর্থাৎ দুই দিকের পুরস্কার মিলিয়ে বিজয়ী দল পাচ্ছে প্রায় ১২৫ কোটি টাকা।
৩ নভেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলায় গুলিবিদ্ধ ইয়াছিন (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সোমবার ভোরে তার মৃত্যু হয়।
৩ নভেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন