পাবনার ২ আসনের ভোট পুনর্গণনার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও

নিজস্ব সংবাদদাতা, পাবনা

পাবনা-৩ ও পাবনা-৪ আসনের নির্বাচনের ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

আজ শুক্রবার দুপুরের দিকে তারা পাবনা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।

এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন।

তারা অভিযোগ করেন, পাবনা-৩ ও পাবনা-৪ আসনে তাদের দুজন হেভিওয়েট প্রার্থীকে খুব সামান্য ভোটের ব্যবধানে হারানো হয়েছে, যা তারা মেনে নিতে পারছেন না। দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।