খুলনা-৫ আসনে জামায়াতের মিয়া গোলাম পরওয়ার পরাজিত
খুলনা-৫ (ডুমুরিয়া–ফুলতলা) আসনে জামায়াতে ইসলামী-সমর্থিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন।
এই আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট।
দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল ২ হাজার ৭০২।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, খুলনা-৫ আসনে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫০টি। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৭৯৮। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই সংসদীয় আসনটি।