দুপুর ২টা পর্যন্ত ঢাকার ৫ আসনে ভোট পড়েছে ৪০.৯ শতাংশ

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত ঢাকার পাঁচটি আসনে প্রায় ৪০ দশমিক ৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুব উল্লাহ মজুমদার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নির্বাচনী এলাকাগুলো হলো ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০।

ঢাকা-১ আসনে ৪১ দশমিক ৪ শতাংশ, ঢাকা-২ আসনে ৫০ দশমিক ৭ শতাংশ, ঢাকা-৩ আসনে ৩৬ দশমিক ১ শতাংশ, ঢাকা-১৯ আসনে ৩৬ দশমিক ২ শতাংশ এবং ঢাকা-২০ আসনে ৪৩ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।