বগুড়ার ৭ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩৮.৫৫ শতাংশ
বগুড়া জেলার ৭ আসনে ভোট শুরুর পর থেকে দুপুর ১২টা পর্যন্ত গড়ে ৩৮ দশমিক ৫৫ শতাংশ ভোট পড়েছে।
বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর মধ্য বগুড়া-১ আসনের ১২৬ ভোটকেন্দ্রে ভোট পড়েছে গড়ে ৩৬ দশমিক ৩৮ শতাংশ, বগুড়া-২ আসনের ১১৪ কেন্দ্রে ৪৫ শতাংশ ও বগুড়া-৩ আসনের ১১৮ আসনে ৩৭ দশমিক ৩৭ শতাংশ।
এ ছাড়াও, বগুড়া-৪ আসনের ১১৪ কেন্দ্রে ৩৮ দশমিক ৪৮ শতাংশ, বগুড়া-৫ আসনের ১৮৮ কেন্দ্রে ৩৪ দশমিক ৪০ শতাংশ, বগুড়া-৬ আসনের ১৫০ কেন্দ্রে ৩৭ দশমিক ৩৪ শতাংশ ও বগুড়া-৭ আসনের ১৭৩ কেন্দ্রে ৪০ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে।
বগুড়া ৭ আসনে কেন্দ্র ৯৮৩টি এবং ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন।