জেলে
সমুদ্রে লুট করা ইলিশসহ ১২ ডাকাত আটক, ইউপি সদস্য জড়িত: র্যাব
১২ জনের একটি দল। একসময় তারা ট্রলারে করে গভীর সমুদ্রে মাছের খোঁজে বের হতেন। জাল ফেলে ধরতেন ইলিশসহ নানা জাতের মাছ। এখনো তারা ট্রলার নিয়ে গভীর সমুদ্রে যান, তবে মাছ ধরতে নয়, অন্যের মাছ লুট করতে। একসময় জেলে হিসেবে পরিচিত থাকলেও এখন তাদের পরিচয় দস্যু বা ডাকাত।
১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৫১ অপরাহ্ন
সাগরে ৪ দিন ভেসে থাকা পটুয়াখালীর জেলে ভারতে মারা গেছেন
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে ভারতে উদ্ধার হওয়া এক জেলে মারা গেছেন। ভারতীয় জেলেদের হাতে উদ্ধার হওয়ার আগে চার দিন সাগরে ভেসে ছিলেন তিনি।
২৮ আগস্ট ২০২২, ০১:২২ অপরাহ্ন
‘চাঁদা’ না দেওয়ায় পদ্মায় মাছ ধরতে দেওয়া হচ্ছে না জেলেদের
পাবনা সদর উপজেলার ভবানীপুরে পদ্মায় মাছ ধরে জীবিকা নির্বাহ করছে প্রায় শতাধিক জেলে পরিবার। মাছ ধরাই যাদের পেশা। তারা এখন নদীতে মাছ ধরতে গেলে চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
২৭ আগস্ট ২০২২, ০২:২৮ পূর্বাহ্ন
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৩ শতাধিক জেলে উদ্ধার, নিখোঁজ ১২৪
বৈরি আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের মধ্যে গত ২ দিনে ৩ শতাধিক জেলেকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ আছেন ১২৪ জন।
২২ আগস্ট ২০২২, ১০:২৫ পূর্বাহ্ন
জলদস্যুর আতঙ্কে মেঘনায় ঝাঁপ, ২ জেলের মৃত্যু
জলদস্যুর আতঙ্কে নৌকা থেকে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৪ জন মাঝি-মাল্লাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়েছে।
২১ আগস্ট ২০২২, ০২:১৯ অপরাহ্ন
কক্সবাজারে ট্রলারডুবি: আরও ৫ জেলের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে সাগরে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ আরও ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
২১ আগস্ট ২০২২, ১২:১৮ অপরাহ্ন
ডিজেলের দাম বাড়ায় নদীতে যাচ্ছে না জেলে, ইলিশ আহরণ ব্যাহতের আশঙ্কা
বর্ষাকাল ইলিশ ধরার ভরা মৌসুম হলেও, জ্বালানি তেলের দাম বাড়ায় গত ২ দিন বরিশাল অঞ্চলের জেলেদের একটি অংশ মাছ ধরতে যাচ্ছে না। এতে বাজারে মাছের সরবরাহ কিছুটা কম এবং বরিশাল অঞ্চলে বার্ষিক ইলিশের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হতে পারে।
৮ আগস্ট ২০২২, ০৩:৪১ অপরাহ্ন
বছরে ১৪৭ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুর্দশায় কুয়াকাটার জেলেরা
মাছের বংশবিস্তারে সহায়তার জন্য আগামী ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সব মিলিয়ে বছরে ১৪৭ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকার কারণে আয় কমে যাওয়ায় দুর্দশায় পড়তে হয় জেলেদের।
১৯ মে ২০২২, ১০:৫৯ পূর্বাহ্ন