ইসরায়েল
ফিলিস্তিনিদের হত্যা করে হাজারো ইসরায়েলি সেনা মানসিক রোগে আক্রান্ত, নিচ্ছেন চিকিৎসা
সম্প্রতি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন দপ্তর অসুস্থ সেনাদের বিষয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
লাখো ডলারের অস্ত্র চুক্তি বাতিল, ইসরায়েলের প্রভাব মুক্ত হতে চায় স্পেন
গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন যে, তার সরকার ইসরায়েলের কাছ থেকে সামরিক উপকরণ কেনা বা দেশটির কাছে বিক্রি বন্ধে আইন তৈরি করবে। গাজায় ইসরায়েলের ধ্বংসাত্মক আগ্রাসনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েল ‘গণহত্যা’ চালাচ্ছে: জাতিসংঘের তদন্ত দল
জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই) প্রধান নাভি পিল্লাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গাজায় গণহত্যা সংঘটিত হচ্ছে এবং তা এখনো চলছে।’ তিনি আরও বলেন, ‘এর দায় ইসরায়েল রাষ্ট্রের।’
১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
ব্রিটেনের ডিফেন্স কলেজে নিষিদ্ধ হলো ইসরায়েলি সেনা
১৯২৭ সালে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল রয়েল কলেজ অব ডিফেন্স স্টাডিজ প্রতিষ্ঠা করেন। প্রায় ৯৮ বছর পর এবারই প্রথম ইসরায়েলি সেনারা নিষেধাজ্ঞার মুখে পড়লেন।
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন
কাতারের বিপদে পাশে থাকলো না ‘বন্ধু’ যুক্তরাষ্ট্রও?
কাতার মধ্যপ্রাচ্যে তথা মুসলিমবিশ্বে নিজের ‘বিশাল ভাবমূর্তি’ তৈরির জন্য বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল। দেশটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ‘নিরপেক্ষ’ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বর্তমান বিবদমান বিশ্বে কাতার নিজেকে ‘মধ্যস্থতাকারী’র ভূমিকায় অবতীর্ণ করেছে। তবুও আক্রান্ত এই শান্তিদূত।
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৮ অপরাহ্ন
নজিরবিহীন ঘনিষ্ঠতায় ইসরায়েলি-আমেরিকান বন্ধুত্ব: নেতানিয়াহু
দোহায় হামাসের প্রতিনিধিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে আরও বড় অঞ্চলজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। এই অস্থিতিশীল পরিস্থিতি সামাল দিতে ইসরায়েল সফরে এসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
চার্লি কার্ক হত্যার পেছনে মোসাদের হাত?
তিনি খ্রিষ্টান হয়েও ছিলেন ইসরায়েলের কট্টর সমর্থক। তারপরও তার হত্যাকাণ্ডের পেছনে ‘মোসাদ তত্ত্ব’ কেন?
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
স্যাটেলাইট ইমেজে গাজার ধ্বংসস্তূপ
স্যাটেলাইট ইমেজে উঠে এসেছে হামলার ভয়াবহতার চিত্র।
১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পূর্বাহ্ন
নীরবতায় অনেক সময় কেটেছে, এখনই ব্যবস্থা নিন
হে বিশ্বের বাবা-মায়েরা, আর কতদিন আমরা চোখ ফিরিয়ে থাকব? আর কতদিন এভাবে কারো সন্তানকে হত্যা করতে দেব? প্রতিদিন ইসরায়েল আরও বেশি ফিলিস্তিনি হত্যার নতুন করে সিদ্ধান্ত নিচ্ছে। তাই জেগে উঠুন। আমরা এ পৃথিবীর প্রত্যেক বাবা-মাকে এই গণহত্যার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাই।
১২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ পূর্বাহ্ন
ফিলিস্তিন রাষ্ট্রের নাম মুছে দিতে চান নেতানিয়াহু?
ফিলিস্তিনকে স্বীকৃতির উদ্যোগে ‘তেলে বেগুনে’ জ্বলে উঠেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার প্রশাসনের নেতারা। সঙ্গে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও এ ধরনের উদ্যোগের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩০ পূর্বাহ্ন
কাতারে হামলার জেরে দুবাই এয়ারশোতে নিষিদ্ধ ইসরায়েল
বিশ্লেষকদের মতে, দোহায় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের রাজনৈতিক নেতৃবৃন্দের ওপর হামলার সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত কর্তৃপক্ষ।
১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন
ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রস্তাব ইউরোপীয় কমিশনের
উরসুলার প্রস্তাব বাস্তবায়ন করতে হলে ইউরোপীয় ইউনিয়নের সব সদস্যকে একমত হতে হবে। বাস্তবতা হচ্ছে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সংস্থাটির সদস্যদের মধ্যে ব্যাপক মতভেদ আছে।
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ অপরাহ্ন
নয়াদিল্লিতে ইসরায়েলের ‘বিতর্কিত’ অর্থমন্ত্রী, দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি সই
নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক ও চুক্তি সইয়ের পর বেজালেল স্মৎরিচ জানান, এই চুক্তির মাধ্যমে দুই দেশের উদ্ভাবন ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়ন হবে। এর মাধ্যমে ইসরায়েলি ও ভারতীয় বিনিয়োগকারীদের মধ্যে সহযোগিতার নতুন দুয়ার খুলে দেবে।
১০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন
কাতারে ইসরায়েলি হামলায় হামাস নেতা খলিল আল-হাইয়ার ছেলে নিহত
ইসরায়েলের এই হামলায় নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন
কাতারে ইসরায়েলের হামলায় হামাস নেতারা বেঁচে গেছেন
হামাসের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, হামলার লক্ষ্যবস্তু হওয়া প্রতিনিধি দলটি ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনা করছিল।
৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩০ অপরাহ্ন
কাতারে হামাসের প্রতিনিধি দলকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে ‘অপরাধমূলক হামলা’ বলে নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এটি আন্তর্জাতিক সব আইন ও নিয়মের স্পষ্ট লঙ্ঘন।
৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৩ অপরাহ্ন
গাজার দিকে ছুটছে ৫০ জাহাজ, তিউনিসিয়ায় ড্রোন হামলার অভিযোগ
২০০৭ সালে নির্বাচনে জয়ী হয়ে গাজার ক্ষমতা গ্রহণ করে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। তখন থেকেই গাজার সমুদ্রসীমা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। দেশটির দাবি, হামাসের কাছে যাতে কেউ অস্ত্র পাঠাতে না পারে, সেটা ঠেকাতেই এই উদ্যোগ।
৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন
মেয়র হলে ইসরায়েলি বন্ডে বিনিয়োগ বন্ধ করবেন জোহরান
জোহরান মামদানি বলেন, তিনি ইসরায়েলের সমালোচনা করেন আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে। তিনি চান না আন্তর্জাতিক আইন অবজ্ঞা করে কোনো অর্থ ইসরায়েলে বিনিয়োগ করা হোক।
৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫০ পূর্বাহ্ন
পুরষ্কার পেয়েছে গাজায় ৫ বছর বয়সী শিশু হত্যাকে ঘিরে নির্মিত চলচ্চিত্র
গাড়িতে আটকা পড়ে থাকা অবস্থায় সাহায্যের জন্য দাতব্য প্রতিষ্ঠান রেড ক্রিসেন্টে ফোন করে শিশু হিন্দ রজব। এক ঘণ্টা ধরে চলা সেই শ্বাসরুদ্ধকর ফোনকল নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ভয়েস অব হিন্দ রজব’। ইতালিতে অনুষ্ঠিত ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘সিলভার লায়ন’ পুরস্কার পেয়েছে সেটি।
৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৫ পূর্বাহ্ন
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে চিরতরে ‘কবর’ দিতে পশ্চিম তীরের ‘দখল’ নেবে ইসরায়েল
এক উদ্বেগজনক খবরে প্রকাশ পেয়েছে, অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশকে পাকাপাকিভাবে নিজ ভূখণ্ডের অংশ করে নিতে চাইছে ইসরায়েল। এর মাধ্যমেই স্বাধীন ফিলিস্তিনের ধারণাকে ‘কবর’ দিতে চায় ইসরায়েল।
৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন